দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমাদের লোগোটা পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। এ পর্যন্ত তিনটি লোগো ঠিক করা হয়েছে। তবে কোনোটিই চূড়ান্ত করা হয়নি। আশা করি খুব শিগগিরই আপনারা চূড়ান্ত লোগো দেখতে পাবেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
প্রায় এক দশক পর আবার লোগো পরিবর্তনের পথে এগোচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সর্বশেষ ২০১৬ সালে লোগো পরিবর্তনের পর দীর্ঘদিন কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও চলতি বছরের ২৮ সেপ্টেম্বর ঢাকায় স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে দলের আমির ডা. শফিকুর রহমানের পেছনে দেখা যায় নতুন লোগো ও পতাকা। তবে অনেক বিতর্কের পর সেই লোগো আবার সরিয়ে ফেলে তারা।
আরএ