দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরকে ফোন করেন তিনি।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তারেক রহমান নুরের শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুর ও রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
গুরুতর আহত নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ দিন চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি।
এরপর উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।
এমএস/