• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে: তারেক রহমান

দেশ টিভি ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সময় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার। ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। কাজেই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে, দেশের মানুষকে রক্ষা করতে হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলনের পর দেশ থেকে স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের পতনের পর দেশকে পুনর্গঠন করতে হলে, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে পরিচালিত করতে হলে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, একটি ঘর তৈরি করতে হলে সবাইকে মিলে কাজ করতে হয়। তখন অনেক মানুষের প্রয়োজন হয়। অনেক শ্রমিকের শ্রমের পর সুন্দর একটি ঘর তৈরি হয়। কিন্তু সেই ঘরটি ধ্বংস করার জন্য খুব বেশি মানুষের প্রয়োজন হয় না। এই দেশটি হলো আমাদের ঘর। এই ঘরটিতে ডাকাত পড়েছিল দীর্ঘ ১৫ বছর ধরে। সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে।

এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে, কারণ এই দেশ আমার, আপনার, আমাদের সবার। এ দেশকে গঠন করতে হবে। দেশ গঠন করতে হলে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের দায়িত্ব দেশের যে শক্তি অর্থাৎ জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। এরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের সবাইকে দুইজনের, তিনজনের ছোট টিম করে করে জনগণের দুয়ারে যেতে হবে।

জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদেরকে সমর্থন করলে আমরা পুরো দেশকে গঠন করব। কিভাবে জনগণের সন্তানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো, কিভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবো, কিভাবে দেশের নারীদের ক্ষমতায়ন করব, কিভাবে কৃষকদের পাশে এসে বিএনপি দাঁড়াবে, কিভাবে শিক্ষা ব্যবস্থা, দেশের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবো—এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। একটি কথা মনে নিতে হবে, আমাদের লক্ষ্য এখন একটি ঐক্য, জনগণ এবং দেশ গঠন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে এক স্বৈরাচার চেপে বসেছিল দেশের মানুষের কাঁধে। পরবর্তীতে সেই স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছিল এক দলীয় শাসনকে বিতাড়িত করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে আবারও স্বৈরাচার এসেছিল, সেই স্বৈরাচার কেউ দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করেছে। বিগত ১৫ বছর আরেক স্বৈরাচার বসেছিল। সেই স্বৈরাচারকে বিতারিত করেছে দেশের জনগণ।

আন্দোলনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, আমাদের নেতাকর্মীরা আন্দোলন করেছে জনগণকে সঙ্গে নিয়ে। আমাদের নেতাকর্মীরা হত্যা খুন, গুমের শিকার হয়েছে। নির্যাতনের শিকার হয়েছে। হাতকড়া পরা অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেছে। জেলের ভেতর আমাদের নেতাকর্মীরা মারা গিয়েছে। হাজারো নেতাকর্মীকে পঙ্গুত্ববরণ করতে হয়েছে। আজ সেই স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন হচ্ছে সামনে দেশ গঠন।

আরও পড়ুন

নির্বাচন নিয়ে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ ছিল ‘যথেষ্ট শক্তিশালী’: মির্জা ফখরুল

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক যাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন, বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/অ

  • তারেক রহমান
  • বিএনপি
এ সম্পর্কিত আরও খবর
‘জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়’
‘জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়’
স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।