• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা বলেনি মার্কিন প্রতিনিধি দল'

দেশ টিভি ডেস্ক
  ১৪ জুলাই ২০২৩, ০৮:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বাধীন প্রতিনিধিদল কিছু বলেনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে রাজধানীর গুলশানে নিজ বাসায় আয়োজিত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে নৈশভোজ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিনিধি দলের সঙ্গে কী আলোচনা হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কীভাবে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা যায় সে বিষয়ে কথা হয়েছে। এছাড়া ব্যবসা-বাণিজ্য কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে কথা হয়েছে।

সালমান এফ রহমান বলেন, নির্বাচনের বিষয়ে উনারা বারবার একটা কথা বলেছে- আমরা কোনো দলের পক্ষ নই। আমরা কিন্তু সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন চাই। গতকাল আওয়ামী লীগ ও বিএনপির দুইটি দলের যে সমাবেশ হয়েছে, ওটা কোনো অসুবিধা হয় নাই, উনারা অ্যাপ্রিসিয়েট করেছে। সভা দুটিতে পুলিশের ভূমিকাকে উনারা অভিনন্দন জানিয়েছেন। গতকালের বিষয়টা তারা মডেল হিসেবে নিয়েছেন। পুলিশ খুব ভালো কাজ করেছে এবং ভবিষ্যতেও যেন কাজটা এমন করে তারা এটা চেয়েছেন।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা হয়েছে কি না? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা হয়নি। বিষয়টি উনারাও তোলেননি, আমরাও তুলিনি

নির্বাচনকালীন সরকার নিয়ে মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বাধীন প্রতিনিধিদল কিছু বলেনি বলেও জানান প্রধানমন্ত্রী এই উপদেষ্টা।

মার্কিন ভিসানীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, ‘ভিসানীতির ব্যাপারে উনারা বলেছেন বারবার একই কথা, যে আমরা ভিসানীতি করেছি এটা কোনো দলকে, বিশেষ কোনো ব্যক্তিকে লক্ষ্য করে করি নাই। আমরা এটা মনে করে করেছি যে, এই ভিসানীতির কারণে আপনাদের (বাংলাদেশের) নির্বাচনটা আরও ভালো হবে। এই কথাটা তারা পাবলিকলি বলেছে, আপনারা শুনেছেন।’

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘উনি (আজরা জেয়া) তো আজকেই কথাটা বলেছেন যে প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তো বলেছেন উনারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে অঙ্গীকারাবদ্ধ। সেটাকে সহায়তা করতেই আমাদের এই ভিসানীতি।’

নির্বাচনকালে সরকার ব্যবস্থা কেমন হবে, সেটা নিয়ে কী কথা হয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, উনারা বলেন নাই। উনারা শুধু নির্বাচন নিয়ে তাদের একটাই কথা, বারবার একটাই কথা তারা বলেন- সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। এই হলো তাদের কথা। এর বাইরে তারা কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা বলেন নাই।’

আপনাদের পক্ষ থেকে কী বলা হয়েছে? সাংবাদিকদের এমন পাল্টা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শিওর করেছি, ফ্রি ফেয়ার ইলেকশন চায়।

র‌্যাবের ওপর দেওয়া নিষেধাজ্ঞার ব্যাপারে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, ‘র‌্যাবের নিষেধাজ্ঞা তো একটি চলমান প্রক্রিয়া, অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা জানেন, ওদের সিস্টেম আছে, ওদের আইন অনুযায়ী আবেদন করতে হয়। তারপর তাদের সিস্টেমে স্টাডি হয়। আমরা অলরেডি আইনজীবী নিয়োগ দিয়েছি। আমরা উত্তর দিয়েছি। সেটার একটা প্রক্রিয়া আছে। নিষেধাজ্ঞা তুলে দেওয়ার যে প্রক্রিয়া আছে, সেটা আমরা শুরু করে দিয়েছি।’

জিএসপি নিয়ে কোনো কিছু বলেছে কি না? এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বলেন, জিএসপি নিয়ে কোনো কথা বলেনি।

নির্বাচনের আগে ওনারা আবার আসবেন কি না? এমন প্রশ্নের উত্তরে সালমান এফ রহমান বলেন, এটা বলতে পারবো না। এ বিষয়ে কোনো কথা হয়নি।

  • সালমান এফ রহমান
  • প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা
  • নির্বাচন
  • আওয়ামী লীগ
এ সম্পর্কিত আরও খবর
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
নির্বাচনে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করল ইসি
নির্বাচনে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করল ইসি
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।