দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সময় বিএনপির।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবকু পেজে পোস্ট করে এই কথা বলেন তিনি।
ফখরুল তার পোস্টে লিখেন, ‘বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস।’ হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না উল্লেখ করে তিনি আরও লিখেন, ‘এই দেশ কোনো টেস্ট টিউব বা ল্যাবরেটরি নয়। বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব। স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত।’ দলের দেয়া কিছু প্রতিশ্রুতি তুলে ধরেছেন মির্জা ফখরুল। এগুলো হলো:
উল্লেখ্য: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী রাজনৈতিক নেতা হিসেবে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির আরও পাঁচ নেতা সেখানে অবস্থান করছেন।
কে