দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য মাশকুর রাতুল পদত্যাগ করেছেন।
গত বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে নিজের পদত্যাগ পত্র দিলেও আজ সোমবার (২২ সেপ্টেম্বর) জানাজানি হয়।
পদত্যাগপত্রে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের ফলে নিজের ব্যক্তিগত জীবন প্রভাবিত হচ্ছে বলে উল্লেখ করেছেন মাশকুর রাতুল।
এ বিষয়ে মাশকুর রাতুল সাংবাদিকদের বলেন, ‘মানব জীবন মাত্রই রাজনৈতিক, তবে আপাতত লেখালেখিতে মনোনিবেশ করতে চাই।’
এফএইচ/