• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

আ’লীগের সমাবেশে লোক নেই: আব্বাস

দেশ টিভি ডেস্ক
  ১২ জুলাই ২০২৩, ১৮:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সমাবেশে আগামীতে লোকই থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আজকে বিএনপির এ সমাবেশের একটু দূরেই কথিত শান্তি মিটিং করছে আওয়ামী লীগ। আর একটু হলেই এ সমাবেশের লেজ গিয়ে আওয়ামী লীগের ওই শান্তি মিটিংয়ে মিলিত হয়ে যেতো। শুনতে পেলাম আওয়ামী লীগের শান্তি সমাবেশে নাকি লোকই হয়নি, আগামীতে আর লোক হবেও না।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এ সমাবেশ থেকে সরকার পতনে এক দফার চূড়ান্ত আন্দোলন ঘোষণা করবে বিএনপি।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের নেতারা গলা উঁচিয়ে বলে বেড়ান, যারা অশান্তি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। অথচ সারাদেশে ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করেছে এ আওয়ামী লীগ সরকার। তারা গুম, খুন, হামলা-মামলা, দ্রব্যমূল্য বাড়িয়ে মানুষকে অশান্তি রেখে শান্তি সমাবেশ করছেন।

তিনি বলেন, শান্তি সমাবেশ ছাড়ুন, কেটে পড়ুন। ক্ষমতা ছেড়ে কেটে পড়ুন। আমাদের মহাসচিবের ঘোষণা দেওয়ার আগেই সরে পড়ুন। ঘোষণা হয়ে গেলে কীভাবে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে হবে, তা বাংলার জনগণ জানে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ২০০৬ সালে লগি-বৈঠা নিয়ে রাস্তায় নেমেছিলেন। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে মানুষ পিটিয়ে হত্যা করেছিলেন। লগি-বৈঠার যুগ শেষ হয়ে গেছে। লগি-বৈঠা দিয়ে মানুষ মেরে আর ক্ষমতায় আসাও যাবে না, থাকাও যাবে না। জনগণ শিখে গেছে আওয়ামী লীগকে কীভাবে প্রতিরোধ করতে হয়, গদি থেকে নামাতে হবে।

মির্জা আব্বাস আরও বরেন, ‘আজকের এ মহাসমাবেশ প্রমাণ করেছে, এ সরকারের আর সময় নেই। প্রশাসনের ভাইদেরও বলি, অবৈধ এ সরকারের এজেন্ডা বাস্তবায়ন না করে জনগণের কল্যাণে কাজ করুন। কিছু বিশেষ পুলিশ কর্মকর্তা আছেন, তারা টার্গেট করেছেন- বিএনপির যাদের মামলা নেই, মামলা দিতে হবে। যাদের মামলা আছে, তাদের গ্রেপ্তার করতে হবে। এমনকি জজ সাহেবদের বলে তড়িঘড়ি রায় দেওয়ানো হবে। এসব কূটকৌশল ছাড়ুন। অন্যথায় জনগণের মুখোমুখি হতে হবে।’

আওয়ামী লীগের হাতে এ দেশের মানুষ নিরাপদ নয় জানিয়ে আব্বাস বলেন, ‘শুধু দেশের মানুষ নয়, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্বও নিরাপদ নয়। কারণ এ সরকার রাষ্ট্রের প্রতিটি বিভাগ ধ্বংস করে দিয়েছে। তার মধ্যে অন্যতম বিচার বিভাগ। শেখ হাসিনা বলেছেন, গণভবন ছেড়ে তিনি কোথায় যাবেন? আমি বলি- যাওয়ার তো বহু জায়গা আছে, বিদেশে অর্থপাচার করেছেন। আপনার নেতারা বেগমপাড়া বানিয়েছেন, লন্ডন-আমেরিকায় সম্পদের পাহাড় গড়েছেন, সেখানে যাবেন।’

  • আব্বাস
  • মির্জা
  • ফখরুল
  • সমাবেশ
  • প্রশাসন
এ সম্পর্কিত আরও খবর
৯ মামলায় ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি
৯ মামলায় ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি
নির্বাচনের মাঠে নামছে আরও ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট 
নির্বাচনের মাঠে নামছে আরও ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট 
আবারও ২ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি
আবারও ২ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি
৫ বছর পর বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, ইতিহাসের বৃহত্তম সমাবেশের আশা
৫ বছর পর বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, ইতিহাসের বৃহত্তম সমাবেশের আশা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।