দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের মার্কা নৌকা। নৌকার কোনো ব্যাকগিয়ার নেই বলে মন্তব্য করেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেন, নৌকার গিয়ার উন্নয়নের, একে সামনে এগিয়ে যেতেই হবে।
বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, উন্নয়নের যেমন বিকল্প নেই, তেমনি উন্নয়নের জন্য নৌকা ও আওয়ামী লীগের বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রেখে শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকাকে জয়যুক্ত করতে হবে।
আজ বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে এ সমাবেশ শুরু হয়। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এ শান্তি সমাবেশ করা হচ্ছে।