দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদ। এ নির্বাচনে বিজয়ীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এ সময় তাদের প্রতি নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেন, ‘ডাকসু-২০২৫ এর নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি, বিজয়ী স্বতন্ত্র প্রার্থী এবং হল সংসদে বিজয়ীদেরও শুভেচ্ছা।
আশা রাখছি— আপনারা শিক্ষার্থীদের কল্যাণে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এই একবছর কাজ করবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নিয়েই কাজ করবেন।
নির্বাচিত জিএস, এজিএস, সম্পাদকগণ এবং সদস্যবৃন্দের প্রতি আমার অনুরোধ— ফ্যাসিবাদ পরবর্তী আমাদের এই বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে উদারতা, সহনশীলতা, ন্যায় ও ইনসাফের চর্চা অব্যাহত রাখবেন। দল নয়, শিক্ষার্থীরাই যেন আপনাদের একমাত্র প্রায়োরিটি হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান— যাদের উপর দায়িত্ব আপনারা ন্যস্ত করেছেন, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবেন। দায়িত্ব তুলে দিয়ে প্রশ্ন করতে ভুলে যাবেন না।
নির্বাচিত ভিপি সাদিক কায়েম আমার সহপাঠী, আমার বন্ধু। সাদিকের জন্য শুভকামনা। বিশ্ববিদ্যালয়ের স্বার্থ, শিক্ষার্থীদের নিরাপত্তা, একাডেমিক নির্বিঘ্নতা নিয়ে সে আপোষহীন থাকবে বলে আমি বিশ্বাস রাখি।
সাদিকের কাছে আমার ব্যক্তিগত চাওয়া- নিম্নোক্ত সিস্টেমের ফাঁসি নিশ্চিত করার কাজটার প্রাতিষ্ঠানিক শুরু যেনো তোমার নেতৃত্বে হয়।’
পোস্টে ৮ ডিসেম্বর ২০২১ সালে দেওয়া নিজের একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি ঢাবির সিস্টেমের সমালোচনা করেছিলেন।
কে