দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে অনিয়মের অভিযোগে এক পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কার্জন হল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এ. এম. মহিউদ্দীন এ সিদ্ধান্ত নেন। এর আগে সকালে অমর একুশে হল বুথে ভোটারদের আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহের অভিযোগ ওঠে পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। তবে জিয়াউর রহমান দাবি করেছেন, এটি ছিল “অনিচ্ছাকৃত ভুল”।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৯১৫ এবং নারী ১৮ হাজার ৯৫৯ জন। ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন ২৫ জন প্রার্থী। এছাড়া ১৩টি সদস্য পদের বিপরীতে সর্বাধিক ২১৭ জন প্রার্থী লড়ছেন।
জে আই