দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের পুলিশি প্রোটোকলে কার্যালয় ত্যাগ করেছেন। গণঅধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর শুক্রবার রাত ১০টার দিকে তিনি একটি কালো গাড়িতে করে কার্যালয় ছাড়েন।
এ সময় গণঅধিকার পরিষদের কয়েকজন সমর্থক তার গাড়ি অবরোধের চেষ্টা করলে পুলিশ হস্তক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে জাপা কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হয় গণঅধিকার পরিষদের নেতারা। এ সময় জাপা কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। এরপর আইন-শৃঙ্খলা বাহিনী গণঅধিকার পরিষদের নেতাদের ১০ মিনিটের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু তারা সরে না গেলে সেখানে ব্যাপক লাঠিচার্জ চালানো হয়। এতে নুরসহ অনেকেই আহত হন।
এমএস/আরএ