দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সতর্ক না থাকলে আরেকটি এক-এগারো ঘটা অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সামনের দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, খুব সতর্ক থাকতে হবে। কিছু ঘটনা ঘটছে, যার আলামত ভালো না। আমরা ঐক্যবদ্ধ না থাকলে-সতর্ক না থাকলে আরেকটি এক-এগারো ঘটা অসম্ভব কিছু না।
এসময় তিনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের দাবি করেন। তিনি বলেন, আর দেরি করা ঠিক হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ড. মুহাম্মদ ইউনূসের সম্মান ক্ষুণ্ন হতে পারে।
বিএনপির মহাসচিব বলেন, জুলাইয়ের স্পিরিট থেকে বাংলাদেশ সরে গেছে। এখন ঐক্যের জন্য নয়, এখন আমরা নিজের জন্য লড়ছি। তরুণরা এখন চাঁদার জন্য চিঠি দিচ্ছে।
এ অবস্থায় বিএনপি সংস্কার চায় জানিয়ে তিনি বলেন, সংক্ষেপেই সংস্কার করা যেত। কিন্তু সরকার সংস্কারের কথা বলে অলীক জিনিস নিয়ে আসছে। যেমন, পিআর। দেশের মানুষ যেটা বুঝেই না। এদেশে একটা মহল আছে যারা গণতন্ত্র চায় না।
/অ