দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিশুদের মানসিক বিকাশ লাভে রাজধানীর হাইকোর্টের পাশে শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটি ভেঙে ফেলার প্রস্তাব নেওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে।এই ধরনের প্রক্রিয়া বা প্রস্তাবে বিরোধিতা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, বিরোধিতা করি এই কারণে যে, এটা বাংলাদেশ সরকারের একটা প্রতিষ্ঠান যেটার মাধ্যমে শিশুদের বিভিন্ন রকমের কার্যক্রম তাদের (শিশুদের) গঠন, তাদের বেড়ে ওঠা, তাদের মনমানসিকতা তৈরি করা, তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাকটিভিটিজ তৈরি করা হয়। এ ব্যাপারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদ্যোগ নিয়েছিলেন এবং তিনিই প্রথম শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। এটা সারা দেশে শাখা রয়েছে। সুতরাং এই প্রতিষ্ঠাকে এখান থেকে সরানোটা আমি মনে করি একেবারেই সঠিক সিদ্ধান্ত হবে না।
তিনি বলেন, এই ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য যে, আমরা চাই না শিশু একাডেমি ভবনটি সেই জায়গা থেকে স্থানান্তরিত করা হোক অন্য জায়গা দেওয়া হোক। এটা আমার মনে হয় জাতি গঠনের ব্যাপারে বাধা হয়ে দাঁড়াবে।
এফএইচ/