দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাম্প্রতিক চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের পারস্পরিক সম্পর্ক বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে নিকট প্রতিবেশীর পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে পাঁচদিনের রাষ্ট্রীয় আমন্ত্রণে চীন সফর শেষে দেশে ফিরে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশকে শুধু বন্ধু নয়, প্রতিবেশী বলেছে চীন।’
চীনা কমিউনিস্ট পার্টি ও দেশটির সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
এতদিন চীনের কার্যক্রমে বাংলাদেশের জনসম্পৃক্ততা ছিল না দাবি করে জামায়াত আমির বলেন, ‘আট সদস্যের প্রতিনিধিদল চীনকে জনমানুষের কাতারে এসে কাজ করার অনুরোধ জানিয়েছে।’
এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়ান ইয়েন ও দলের নেতাকর্মীরা তাদের স্বাগত জানান।
এরপর বিমানবন্দরেই এক সংবাদ সম্মেলনে চীন সফরের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির।
তিনি বলেন, ‘সাংহাইয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় হয়েছে। তারা বাংলাদেশের ব্যাপারে অনেক কিছুই জানেন, আরও অনেক কিছু জানতে চেয়েছেন। আমরাও চীন সম্পর্কে তাদের কাছ থেকে অনেক কিছু জানতে চেয়েছি।’
জামায়াত আমির আরও বলেন, ‘কমিউনিস্ট পার্টি অব চীনের (সিপিসি) দাওয়াতে আমরা চীনের সাংহাইতে যাই। ৩৫ বছরে চীন অনেক উন্নতি সাধন করেছে। তাদের উন্নয়নের দিকগুলো কীভাবে হয়েছে, তা বোঝার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমাদের জাতি এবং আমাদের দল বাংলাদেশের মানুষের ভাগ্য বদলে কী করতে পারে, সেগুলোও বোঝার চেষ্টা করেছি।’ এর আগে গত ১০ জুলাই রাতে প্রতিনিধি দল নিয়ে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন জামায়াত আমির। সে সময় বিমানবন্দরে তাদের বিদায় জানান ঢাকায় চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং দলের শীর্ষ নেতারা।
কে