দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে। মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদেরও কোনো আপস নেই।
সোমবার (১৪ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোস্তফা মোহসীন মন্টুর স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারা এমন এমন কথা বলছে যে প্রশ্ন এসে যায় আমরা কি ’৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম?
তিনি আরও বলেন, যতগুলো কমিশন হচ্ছে সবগুলোতেই আমরা আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি নিয়মিতভাবে। কিন্তু একটা মহল বলছে বিএনপি নাকি সংস্কারের বিপক্ষে।
একটা চক্রান্ত চলছে, বাংলাদেশে কীভাবে নির্বাচনটা পিছিয়ে দেয়া যায়— এমন অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে আশাবাদ ব্যক্ত করে বলেন, লন্ডনে আমরা আলোচনা দেখেছি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। ফখরুল বলেন, যেভাবে অর্থনৈতিক, রাজনৈতিক, কাঠামোগত পরিবর্তন করতে চাই সেখানে আমাদের ঐক্যের দরকার আছে। কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন হই, যখন দেখি স্লোগান হচ্ছে ব্যক্তিকেন্দ্রীক, অশালীন, শিষ্টাচার বিবর্জিত স্লোগান দিচ্ছে কিছু কিছু মানুষ।
বিএনপি মহাসচিব বলেন, ’২৪ এর গণঅভ্যুথানের মাধ্যমে আমরা যে সফলতা পেয়েছি তার মানে এই না আমাদের ১৫ বছরের সংগ্রামকে একেবারে বাদ দিয়ে দিতে হবে।
এফএইচ/