দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বেই আগামী সরকার গঠন হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
রোববার (২২ জুন) নির্বাচন কমিশনে (ইসি) এসে দলটির নিবন্ধনের প্রাথমিক আবেদন জমা দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নাসির উদ্দিন বলেন, ‘নিবন্ধন পাওয়ার পর এনসিপির নেতৃত্বে আগামী সরকার গঠন হবে। আগামী সংসদে ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন পাবে এনসিপি।’
এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘সব শর্ত পূরণ করে আবেদন দাখিল করেছি। জনগণের দল হিসেবে এনসিপি, অভ্যুত্থানকে ধারণ করে নতুন রাজনীতির চর্চা করতে চায়। এনসিপি দলের প্রতীক চেয়েছে কলম, মোবাইল ও শাপলা। তবে ইসি এনসিপিকে শাপলা বরাদ্দ দেবে বলে প্রত্যাশা এনসিপির।’
উল্লেখ্য, আত্মপ্রকাশের প্রায় চার মাস পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের নির্বাচন কমিশনে আবেদন করল এনসিপি। এর আগে, গত শুক্রবার দলীয় সাধারণ সভায় এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন হয়।
আরএ