দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সোমবার (২৬ মে) এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, গতরাত ১২টার দিকে রাজধানী ঢাকার বাড্ডা থানার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধনকে দুর্বৃত্তরা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
তিনি আরও বলেন, যে কোনো হত্যাকাণ্ড অত্যন্ত নিন্দনীয়। দেশের নাগরিকদের জান-মাল রক্ষা করা সরকারের দায়িত্ব। আমরা আশা করি সরকার জনগণের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
কামরুল আহসান সাধনের হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবিও জানান তিনি।
কে