দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিভিন্ন ইস্যুতে হঠাৎ দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক থেকে এ আহ্বান জানান তিনি।
বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা করা হয়।
এর আগে, এক ফেসবুক পোস্টে জামায়াত আমির ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে, জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ এই জাতিকে সাহায্য করুন এবং সব ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন, আমিন।
/অ