দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৬ মে) ডাকযোগে আখতার হোসেনের গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। গতকাল শনিবার (১৭ মে) রাতে এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন আখতার হোসেন।
এদিকে, এ বিষয়ে শনিবার রাতে সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে আখতার হোসেনের পোস্টটি শেয়ার দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, ‘আখতারের নামে হত্যার হুমকি এসেছে। পার্টি গঠনের পর থেকে গুজব, চোখ রাঙানি, চরিত্রহননের চেষ্টা একটার পর একটা চলছে। এসব ঘটনার মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে, আমাদের উপস্থিতি কতটা অস্বস্তিকর তাদের জন্য, যারা পুরনো ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখতে চায়। যারা পরিবর্তন চায় না।’
/অ