দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত-পাকিস্তান উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৭ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেয়ার এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘যেহেতু আশপাশে উত্তেজনা বাড়ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থে কাজ করে।’
উল্লেখ্য, কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবারে পাকিস্তানের মূল ভূখণ্ডে ‘অপারেশন সিন্দুর’ চালিয়েছে ভারত। দেশটির এ হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। ভারতের ৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তান।
এফএইচ/