দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লন্ডন থেকে চিকিৎসা শেষে চারমাস পর দেশে ফেরেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বসহ অনেকে। যারা স্বাগত জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৭ মে) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দীর্ঘ ৪ মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে মঙ্গলবার (৬ মে) দেশে ফিরে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওইদিন সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে এসে গুলশান-২ এ নিজ বাসভবন পর্যন্ত সড়কের দুই পাশে জড়ো হওয়া লাখো মানুষ তাকে স্বাগত জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশনেত্রীকে অভ্যর্থনা জানাতে আসা সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও ওই সময় সামরিক (সেনা, নৌ ও বিমান) বাহিনীর সদস্যবৃন্দ ছাড়াও পুলিশ, র্যাব ও এভিয়েশন সিকিউরিটির যেসব সদস্য নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এফএইচ/