দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় ঢাকাস্থ চীনা দূতাবাসে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় বলে জানা গেছে।
এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
উভয়পক্ষ আশা প্রকাশ করেন, আগামী দিনে দুই দেশের জনগণ ও সরকারের মধ্যে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ তৈরি হবে এবং এই ধারা অব্যাহত থাকবে। তারা অভিমত ব্যক্ত করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতি আরও জোরদার হবে।
আরএ