দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘদিন চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় পৌঁছাবেন।
সাবেক এ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে তার গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের জন্যও জারি করা হয়েছে কড়া নির্দেশনা।
সকাল থেকে সড়কে বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত উপস্থিতি রয়েছে। সাদা-পোশাকে বিপুল-সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও চোখে পড়ার মতো। সড়কে থাকা গাড়ি তল্লাশি করা হচ্ছে। র্যাবের পাশাপাশি রয়েছে সেনাবাহিনীর গাড়িরও। সেনা সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে অবস্থান করা গাড়ি সরিয়ে দিচ্ছেন। এতে কমছে যানজট।
এছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ডিএমপির পক্ষে দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা।
এদিন সকাল বিমানবন্দর সড়কের গণপরিবহনকে কোনোরকম জটলা করতে দিচ্ছে না সেনা সদস্যরা। প্রতিটি গাড়িকে অযথা সড়কে না থাকতে সতর্ক করছেন সেনা সদস্যরা। রয়েছে পুলিশের চেকপোস্টও। গাড়ি তল্লাশির পাশাপাশি অবৈধভাবে গাড়ি রাখলেই করা হচ্ছে মামলা-জরিমানা। রয়েছে র্যাবের গাড়িও। পাশাপাশি সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন সিটি করপোরেশনের কর্মীরা। উত্তর সিটি করপোরেশন থেকে সড়কে ছিটানো হয়েছে পানি।
কে