দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আখতারুজ্জামান, প্রক্টর মাকসুদ কামাল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, সহ-সভাপতি সাকিব হাসান সুইম, সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়সহ ১১ জনের নাম উল্লেখ করে ৫০১ জনের নামে মামলা করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
রোববার (৪ মে) রাজধানীর শাহবাগ থানায় এ মামলাটি করা হয়।
রাশেদ খান জানান, কোটা সংস্কার আন্দোলন-২০১৮ সালে ঢাবি উপাচার্যের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর ঘটনায় সেসময়কার মিথ্যা মামলার ভুক্তভোগী ও কোটা সংস্কার আন্দোলনের নেতা হিসেবে উপরিউক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়।
আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটামও দেন রাশেদ খান।
/অ