দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবার কার দেওয়া গাড়িতে চড়েন সে বিষয়ে মুখ খুললেন।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে হান্নান মাসউদ বিষয়টি নিয়ে কথা বলেন।
এসময় তিনি বলেন, আমি নিজে একটা গাড়ি নিয়েছি। এ গাড়ির ব্যাপারে আমি অনেকবার বলেছি। এটা নিয়ে সাংবাদিকরাও বিভিন্ন নিউজ করেছেন। গাড়িটা কার সেটা বের করেছেন। এটা একজন ব্যবসায়ীর গাড়ি। যিনি মূলত একজন জামায়াতপন্থী ব্যবসায়ী। ওনার গাড়ি। উনি এটা আমাকে দেন। ভালো জেনেই দেন।
হান্নান মাসউদ আরও বলেন, উনি আমার হাতিয়ার মানুষ। উনি চান যে হাতিয়াতে আমি যেনো রাজনীতিটা করি। এখন আমার বাড়িতে বাইকে যাওয়া তো রিস্কি। এখন তো আর আগের মতো যাতায়াত করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে এই সকল বিষয় নিয়ে বারবার বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, আমার এলাকার ৩০০ প্রবাসী আছেন। যারা একটা গ্রুপ করে নিয়মিত আমাকে টাকাপয়সা দিয়ে যাচ্ছেন। তারা চান আমি যেন হাতিয়া থেকে নির্বাচন করে এমপি নির্বাচিত হই।
আরএ