দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করে লিখেছিলেন, ‘ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিস’। তার ওই ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা হয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হান্নান মাসউদ।
শনিবার (১৯ এপ্রিল) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে আবদুল হান্নান মাসউদ লেখেন, ‘জাস্ট দুইটা বিষয় ক্লিয়ার করি– ১. যে অফিসে বসে ছবি তুলেছি ওটা আমার অফিস না, জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস। ২. বন্দরে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যে শ্রমিক কমিটি হয়েছে সে কমিটির আমি উপদেষ্টা, বন্দর অথরিটির উপদেষ্টা না।’
এর আগে গত ১২ এপ্রিল এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিসে আসা। এ এক অন্যরকম ভালো লাগা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এ চলমান সংগ্রাম আপাতত এখান থেকেই পরিচালিত হচ্ছে।’
/অ