দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এখন বিএনপির কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, বিএনপির শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া এতিমের টাকা আত্মাসাতের অভিযোগে একজন পলাতক ও একজন কারাগারে আছেন। তাই জনগণ তাদের পক্ষে যাবে না।
সোমবার (২৬ জুন) সকালের দিকে কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে সরকারি অনুদানের চেক বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার তৃতীয়বারের মতো ক্ষমতার শেষ দিকে আছে। জনগণ শেখ হাসিনার পক্ষে যতদিন আছে ততদিন পর্যন্ত বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না।
হানিফ বলেন, বর্তমান সরকারের ভিত্তি অনেক শক্ত। কোনো বিদেশি অপশক্তির ধাক্কায় ভেঙে পড়বে তা কিন্তু নয়। ২০১৮ সাল থেকে আন্দোলন করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীরা প্রতিদিনই এ সরকারকে ধাক্কা দিচ্ছেন, পতন ঘটাচ্ছেন।বিএনপি এখন টেলিভিশনের সামনে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে নানা সময়ে উদ্ভট কথাবার্তা বলছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।