দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সহধর্মিনী রাহাত আরা বেগমসহ নিজের স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ায় আগামী সোমবার (১৪ এপ্রিল) দেশে ফিরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে শুক্রবার (১১ এপ্রিল) শায়রুল কবির খান জানান, স্বাস্থ্য পরীক্ষায় বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণীর সবগুলো রিপোর্ট ভালো। মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগমের অবস্থা ভালো। তিনি সুস্থ ও ভালো আছেন।
স্ত্রী শারীরিকভাবে সুস্থ ও ভালো আছেন বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ১৪ এপ্রিল বিকেলে আমরা দুজনই দেশে ফিরব।
গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুরের যান।
এফএইচ/