• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে পদত্যাগ করা দরকার: ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক
  ০৮ এপ্রিল ২০২৫, ০৬:৫৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য ছাত্র প্রতিনিধিদের এখন সরকার থেকে পদত্যাগ করা দরকার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে ব্রাহ্মনবাড়িয়া থেকে ঢাকা ফেরার পথে নরসিংদী ক্লাব মিলনায়তনে গণঅধিকার পরিষদের নরসিংদীর নেতাদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, বর্তমান সরকারের প্রতি দলমত নির্বিশেষে সব মানুষের সমর্থন আছে। কিন্তু সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের মধ্যে একজন যেহেতু বেরিয়ে একটি দল গঠন করেছে এবং বাকী দুই জন এখনো সরকারে আছে, ইতোমধ্যেই বিএনপিসহ অন্যান্য দল এবং আমরাও বলেছি যে, সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য ছাত্র প্রতিনিধিদের এখন সরকার থেকে পদত্যাগ করা দরকার, যেহেতু তারা একটি দল গঠন করেছে। একদিকে তারা দল গঠন করে সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে এবং ব্যবহার করছে, আবার তারা রাজনীতিও করছে, এটা তো সাধারণ মানুষ ভালোভাবে নেবে না।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, রাজনৈতিক দলগুলোর আস্থার সংকট তৈরি হয়েছে। সরকারকেও এমন কাজ করা যাবে না, যাতে রাজনৈতিক দলের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয়। সরকারের সঙ্গে যদি রাজনৈতিক দলগুলোর আস্থার সংকট তৈরি হয়, তা হলে কিন্তু সরকার টিকতে পারবে না, সরকার দেশ চালাতে পারবে না। ইতোমধ্যেই আস্থার সংকট কিছুটা তৈরি হয়েছে। সে ক্ষেত্রে সরকারকে এ আস্থার সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন দিগন্তের সূচনা করেছে। এই পরিবর্তনের ক্ষেত্রে গতানুগতিক রাজনৈতিক দলগুলো কিংবা রাজনীতির বাইরের ছাত্র জনতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফ্যাসিবাদের পতন ঘটাতে রাজনৈতিক দলগুলো গত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু নানান কারণে তারা কিন্তু জনগণকে সম্পৃক্ত করতে পারেনি। ছাত্র নেতৃবৃন্দ যখন পরিস্কারভাবে ঘোষণা দিয়েছিল ৫ আগস্টের পূর্বে যে, ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনীতির বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে চাই এবং মানুষ এ বিষয়টিতে সারা দিয়েছিল।

নুর বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের একটি আস্থা, বিশ্বাসের ঘাটতি কিন্তু দীর্ঘ দিনে তৈরি হয়েছে। সে জায়গা থেকে আমরা মনে করি ৫ আগস্ট শুধু মাত্র ফ্যাসিবাদের পতন হয়নি, পুরোনো রাজনৈতিক ব্যবস্থার পতন হয়েছে। এই পরিবর্তিত নতুন বাংলাদেশে আগামীতে তরুণদের নেতৃত্বের একটি ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই সময়ের তরুণদের মধ্যে গণ অধিকার পরিষদের তরুণরা একে বারেই একটি আন্দোলন, সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে।

আরও পড়ুন

গাজার গণহত্যার বিরুদ্ধে সোমবার রাজপথে নামার আহ্বান সারজিসের

গাজায় ইসরায়েলের গণহত্যায় নিন্দা ও কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

নুরুল হক নুর আরও বলেন, আগামী নির্বাচনে আমরা তিনশত আসনেই প্রার্থী দিতে চাই। মানুষ দীর্ঘদিন ধরে একটি বিকল্প নেতৃত্বের প্রত্যাশা করে আসছিল। একটি নতুন রাজনীতির আকাঙ্ক্ষা করে আসছিল। আমরা সে জায়গাটাতে মানুষকে নিয়ে যেতে চাই। বর্তমান পরিস্থিতিতে সমস্ত মানুষের মধ্যেই দলমত নির্বিশেষে রাষ্ট্র সংস্কারের একটি ব্যাপক জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।

এ সময় তার সঙ্গে ছিলেন গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসান, দপ্তার সম্পাদক শাকিলুজ্জামান, নরসিংদী জেলার সাবেক সভাপতি নান্নু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. জনি ভূইয়া, সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র পাল, ছাত্র অধিকার পরিষদের সভাপতি জেমস বাপ্পি, সাধারণ সম্পাদক রবিন আহমেদ, যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক আলামিন, মৌসুমি আক্তার সুমি প্রমুখ।

কে

  • নুর
এ সম্পর্কিত আরও খবর
নির্বাচনে যারা আমার জন্য কাজ করেছেন, তারাই আমার পরম আত্মীয়: নুরুল হক নুর
নির্বাচনে যারা আমার জন্য কাজ করেছেন, তারাই আমার পরম আত্মীয়: নুরুল হক নুর
প্রধানমন্ত্রী কৃষিনির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প নিয়েছেন: প্রতিমন্ত্রী নুর
প্রধানমন্ত্রী কৃষিনির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প নিয়েছেন: প্রতিমন্ত্রী নুর
শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুর
শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুর
ইউরোপে শ্রমবাজার চালু করতে সরকার কাজ শুরু করছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
ইউরোপে শ্রমবাজার চালু করতে সরকার কাজ শুরু করছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।