• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

জানা গেলো বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন

দেশ টিভি ডেস্ক
  ৩০ মার্চ ২০২৫, ১৩:১১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

পরিবর্তিত পরিস্থিতিতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের এবারের ঈদটা অন্যরকম কাটবে। নির্বাচনী আমেজে থাকা দলটির নেতাকর্মীরা এবার ঈদ নিয়ে বেশ উজ্জীবিত।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দীর্ঘ সাড়ে ১৫ বছর পর পরিবারের সঙ্গে ঈদ করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সিনিয়র নেতারা ঢাকায় এবং মনোনয়নপ্রত্যাশীরা নিজ নিজ এলাকায় ঈদুল ফিতর উদযাপন করবেন। নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন নেতারা। ঈদে গ্রামে জনসংযোগের কাজ কিছুটা এগিয়ে নিতে চান তারা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ করবেন। ঈদের দিন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুভেচ্ছা জানাতে যাবেন। এর আগে ঈদের দিন সকালে তিনি দলের স্থায়ী কমিটির নেতাদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন। ঈদের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে ভার্চুয়ালি ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও সালাহউদ্দিন আহমেদ ঢাকায় ঈদ করবেন। এর মধ্যে সালাহউদ্দিন আহমেদের নিজ এলাকা কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে। স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও এজেডএম জাহিদ হোসেন ঈদ করবেন লন্ডনে। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঈদ করবেন ঢাকায়।

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু ঢাকায়, বরকত উল্লাহ বুলু নোয়াখালী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ঢাকায় এবং নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে নিজ এলাকায় ঈদ করবেন।

যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নরসিংদী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ ও আব্দুস সালাম আজাদ মুন্সিগঞ্জের নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল গাজীপুরের নিজ নির্বাচনী এলাকায়, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল খুলনার নিজ নির্বাচনী এলাকায় ও সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম সিরাজগঞ্জের নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন।

কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক, বিএফইউজের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু নাটোরে নিজ নির্বাচনী এলাকায় থাকবেন। বিএনপির সহ-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন।

কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল নিজ এলাকা জামালপুরের মেলান্দহে ঈদ করবেন। নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ নিজ এলাকা বরিশালে আছেন, ঈদের দিন ঢাকায় থাকবেন। সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল বিদেশে রয়েছেন, প্রকৌশলী ইশরাক হোসেন ঢাকায় ঈদ করবেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান ঢাকার নিজ এলাকায় ঈদ করবেন। ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভির আহমেদ রবিনও থাকবেন ঢাকায়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, দেড় যুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, ১৭ বছর পর বাংলাদেশের মানুষ ঈদ উৎসব করবে। বিগত সময় মানুষ বাবা-মায়ের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় মন্দির ভাঙা হয়েছে। ওই সময় স্বাভাবিকভাবে ধর্ম পালন করতে পারেনি। এবারের ঈদ উৎসব অত্যন্ত স্মরণীয়। এবারের ঈদ উৎসব নির্বাচনের উৎসবও। আগামী দিনে যারা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, জনগণের প্রতিনিধি হতে চান তারা নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এবার ঈদ বিএনপি নেতাকর্মীদের জন্য নির্ভয়ের। তবে প্রভাবশালীদের প্রভাবে কিছু কিছু জায়গায় এখনো নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন। নির্বাচনের জন্য সবাই মুখিয়ে রয়েছে। কিন্তু সরকার নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করেছে। মানুষ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায়।’

আরও পড়ুন

প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, কার্বনডাই-অক্সাইডমুক্ত অক্সিজেনযুক্ত বাতাসে নেতাকর্মীরা এবার ঈদ উদযাপন করবে। আবার গণতন্ত্রের জন্য সংগ্রামে যারা গুম-খুনের শিকার হয়েছে তারা কিন্তু ফেরত আসেনি। সুতরাং, সেই পরিবারের জন্য বিষয়টা বিষাদের। আবার প্রতিবছর আমাদের দেশনেত্রী খালেদা জিয়া ঈদে অসংখ্য নেতাকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করেন। এবার সেটা করতে পারছেন না। সেটা নিয়ে শূন্যতা রয়েছে। খালেদা জিয়া কবে দেশে ফিরবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে ফিরবেন সেই অপেক্ষায় আছি। নির্বাচনী বার্তা বিএনপির জন্য নতুন নয়, বিএনপির নির্বাচনের প্রস্তুতি রয়েছে। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছিল। কোনো দেশে স্বৈরতন্ত্র কায়েম হলে ভিন্নমতের মানুষেরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না। বাংলাদেশ তার প্রমাণ স্পষ্ট। মামলা-হামলা আর নির্যাতনে আমরা উৎসব-অনুষ্ঠানও পালন করতে পারিনি। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ায় এখন দেশে মোটামুটি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। যে কারণে গণতন্ত্রকামীদের জন্য এবারের ঈদটি ভিন্ন আমাজের। প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেতে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দরকার।

কে

  • ঈদ
  • বিএনপি
এ সম্পর্কিত আরও খবর
ফিরতি ঈদযাত্রায় রেল ও বাস টার্মিনালে ভিড়
ফিরতি ঈদযাত্রায় রেল ও বাস টার্মিনালে ভিড়
ঈদের লম্বা ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-পুঁজিবাজার খুলছে আজ
ঈদের লম্বা ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-পুঁজিবাজার খুলছে আজ
মালাইকা থেকে আইশার নাটক, ঈদের চতুর্থ দিনে টিভিতে যা দেখবেন
মালাইকা থেকে আইশার নাটক, ঈদের চতুর্থ দিনে টিভিতে যা দেখবেন
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।