• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি
উপদেষ্টাদের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু

রাজনীতিকে ছোট করবেন না

নিজস্ব প্রতিবেদক
  ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

অন্তর্ববর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ছাত্রদের কাঁধে পা উঠিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। রাজনীতিকে ছোট করবেন না। রাজনীতিবিদদেরকে ছোট করবেন না। আন্দোলনকারীদের ছোট করবেন না। তাহলে দেশ থাকবে না। জনগণকে সংগঠিত করতে হলে, আমাদেরকে ঐক্যবদ্ধ ও সতর্ক হতে হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৫ জানুয়ারি) গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র বিধি-ব্যবস্থা যারা পছন্দ করেন তাদেরকে সতর্ক থাকতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় যারা তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে ভবিষ্যৎ খারাপ। খারাপ বলার কারণ হলো, ক্ষমতার চেয়ারে যারা বসে, সহজে এটা ছাড়তে চায় না। তারা বুঝতেও চায় না যে এটা তাদের কাজ না। একটা গোষ্ঠী আছে তারা মনে করে একমাসের মধ্যে সরকার পরিবর্তন, হাসিনার বিদায় এবং বিপ্লব, গণঅভ্যুত্থান ঘটেছে, কিন্তু অতীতে কী ছিল এটা তারা একসেপ্ট করতে চায় না। এমনকি সরকারের প্রধান যে ব্যক্তি আছেন, তিনিও অতীতটা দেখতে পারেন না। অতীতে আর যান না। এক মাসের মধ্যে আটকে গেছেন।

তিনি বলেন, ড. ইউনূস আমেরিকা গিয়ে একজনকে পরিচয় করিয়ে দিলেন, সে নাকি মাস্টারমাইন্ড। অর্থাৎ এই ছেলেটি এক মাসের ভেতরে সবকিছু উদ্ধার করে ফেলেছে। এমনকি হাসিনাকেও তাড়িয়েছে। সবকিছু সফল করে ফেলেছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয়, ড. ইউনূস একমাসের মধ্যে এরকম একটা সফল আন্দোলনের মাস্টারমাইন্ড খুঁজে পেলেন, তাহলে জিনিসপত্রের দাম কমাতে ছয় মাসেও কেন হচ্ছে না? আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কেনো ছয় মাসও হচ্ছে না? মাস্টারমাইন্ড তো একেকটা বের করতে পারতো! খাদ্যের মাস্টারমাইন্ড, আইনশৃঙ্খলার মাস্টারমাইন্ড, বাণিজ্যের মাস্টারমাইন্ড বের করতে পারতো। সবকিছুর একটা সুস্থতা আছে। শয়তানিরও একটা সুস্থতা আছে। এ কয়টা লোক গত ছয় মাসে বাংলাদেশে যা করেছে সেটা খুব ভয়ংকর।

পরিবেশ উপদেষ্টাকে উদ্দেশ্য করে কৃষকদলের সাবেক এই আহ্বায়ক বলেন, একজন তো বলেই ফেললো এই ৫৩ বছরে রাজনীতিবিদরা কী করেছে। আমি তাকে পরিবেশ আন্দোলনের সফল ব্যক্তি হিসেবে মনে করি। কিন্তু, রাজনৈতিক ক্ষেত্রে তিনি কতটা কাজ করেছেন জানি না। কোনো রাজনীতিবিদ এনজিও করতে যায় না। তারা সাধারণ মানুষের কাছে যায়। এজিওর যে অত্যাচার সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য সাধারণ মানুষ রাজনীতিবিদদের কাছে আসে। কেউ কেউ গলায়ও দড়ি দেয়। তারা এতো হতাশ হয়ে যায়। কিন্তু রাজনীতিবিদরা স্বপ্নের জাল বুনতে থাকে। তারা কখনো জনগণকে সাফল্য দিতে পারে আবার কখনো পারে না। কিন্তু, শেষ বিচারে রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করে। সেই রাজনীতিবিদরা যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ভবিষ্যৎ অনিশ্চিত হবে। সে জন্য রাজনীতিবিদদেরকে যারা ছোট করছে তারা আসলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার প্রতিচ্ছবি তুলে ধরছে।

আরও পড়ুন

ঐকমত্য কমিশনের বৈঠক, বিএনপির প্রতিনিধি দলে যারা থাকছেন

একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিতর্ক করছে: রিজভী

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এক শ্রেণির খেলোয়াড় তৈরি হয়েছে। তারা বলছে, জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন করতে হবে। খুঁজে দেখেন, এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে তারা ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছিল। ২-৩ পারসেন্টের বেশি ভোট তাদের নেই। তাদের চেহারা চালচলন সবসময় একটা গোষ্ঠীর মধ্যে আটকে থাকে। আগে এরা ইসলামী বিপ্লবের কথা বলতো। এখন তারা সেগুলো বাদ দিয়ে ভোটের রাজনীতিতে আসতে চায়। ভোটও যাতে সুষ্ঠুভাবে না হয় সে অবস্থার মধ্যে তারা দেশকে নিয়ে যেতে চাচ্ছে। তারা ব্যাংক দখল করে ফেলেছে, কোচিং সেন্টার দখল করে ফেলেছে, ২০ তলা হাসপাতাল পর্যন্ত দখল করে ফেলেছে। এরা এখন তৎপর হয়ে গেছে। তাই গণতন্ত্রকারীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, শাহজাহান মিয়া সম্রাটসহ আরও অনেকে।

কে

  • দুদু
এ সম্পর্কিত আরও খবর
প্রমাণ হয়েছে হাসিনার দোসররা এখনো সক্রিয় : দুদু
প্রমাণ হয়েছে হাসিনার দোসররা এখনো সক্রিয় : দুদু
জামায়াতকে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর 
জামায়াতকে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর 
নির্বাচন বানচাল করতে মিটফোর্ডে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে: দুদু
নির্বাচন বানচাল করতে মিটফোর্ডে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে: দুদু
কেউ কেউ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে: শামসুজ্জামান দুদু
কেউ কেউ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে: শামসুজ্জামান দুদু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।