দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাস পার হয়ে গেছে। আপনারা সময় নিন, সমস্যা নেই। কিন্তু আমাদের বলুন এই ছয় মাসে কি করা হয়েছে। সরকার কিছু করতে পারলে আমরা নির্বাচন চাইতাম না।
শনিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার দেশ আমার অধিকার কর্তৃক আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম এসব কথা বলেন।
বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আরও বলেন, বিএনপির সময় একটা বনরুটির দাম ছিল ৫ টাকা, বর্তমানে তা ১৫ থেকে ২০ টাকা। চাল, ডাল, বিদ্যুৎ কোনোকিছুর দামই কমেনি। মেহনতি মানুষরা নিদারুণ কষ্টে রয়েছে।
তিনি বলেন,হাসিনা আবার ফিরে আসার চক্রান্ত করছে। যারা হাজারো কোটি টাকা লুট করেছে, তাদেরও ধরা হয়নি। উলটো মানুষের ওপর ট্যাক্স বসাচ্ছেন।
আবদুস সালাম বলেন, জনগণের ওপর ট্যাক্স বসানোর অধিকার আপনাদের কে দিয়েছে? আপনাদের বসানো হয়েছে একটি নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য।
এসময় তিনি বলেন, ক্ষমতায় থেকে অনেকেই রাজনৈতিক দল করতে চাচ্ছেন। রাজনৈতিক দল করা হোক সমস্যা নেই, কিন্তু যারা দল করতে চাচ্ছেন তারা ক্ষমতায় থাকতে পারবেন না।
আবদুস সালাম বলেন, দীর্ঘ ১৫ বছর বিএনপি লড়াই করেছে কেবল একটা ভোটের জন্য। যে ভোটের অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল। তারা বলতো, তারেক এসে দেশ চালাবে এজন্য ভোট দেব? শেখ হাসিনা বলেছিল, ভোট চান নাকি উন্নয়ন চান? কারণ উন্নয়ন হলেই তো তার ৫০ শতাংশ তাদের পকেটে চলে যায়। সুতরাং দেশে কোনো গণতন্ত্র ছিল না।
তিনি বলেন, এই দেশ কে চালাবে তার সিদ্ধান্ত আসতো ভারত থেকে। সেই ভোটের জন্য ১৫ বছর ধরে লড়াই করলাম। আজ দেখা যাচ্ছে বর্তমান সরকার ভোট নিয়ে টালবাহানা করছে। কারণ হচ্ছে, ভোট দিলে নাকি বিএনপি ক্ষমতায় চলে আসবে। বিএনপি কি জোর করে ক্ষমতায় চলে আসতে পারবে নাকি! ভোট হলে যদি জনগণ নির্বাচিত করে, তাতে ইউনূস সরকারের আপত্তিটা কোথায়?
এফএইচ/