দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, তার নাম দেওয়া হয়েছে, ‘বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি’।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের জানান দেয় নতুন এই রাজনৈতিক দলটি।
নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে এই রাজনৈতিক দলের যাত্রা শুরু বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক মেজর জেনারেল মো. এহতেশাম উল হক দলের অবস্থান সম্পর্কে জানান।
সার্বভৌমত্ব আন্দোলন, দেশ, মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত থাকবে দলটি, এমনটাই দাবি করেছেন মেজর জেনারেল মো. এহতেশাম উল হক। তিনি বলেন, দলের নীতিগুলো দেশপ্রেমের চেতনায় পরিপূর্ণ হবে। ঐক্য, ত্যাগ ও জাতীয় অগ্রগতির জন্য একটি যৌথ প্রতিশ্রুতিকে উৎসাহিত করবে আমাদের দল।
তিনি বলেন, আমরা প্রতিজ্ঞা করছি ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ দেশের কোনো নাগরিক বৈষম্যের শিকার হবে না। দলের বর্তমান কমিটি নিয়ে দ্রুত সরকারের সঙ্গে তারা বৈঠকে বসতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন আহ্বায়ক।
আরএ