দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংস্কার করতে এই বছরের বেশি সময় লাগার কথা নয়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বুধবার (২২ জানুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে খেলাফত মজলিসের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।
নজরুল ইসলাম খান জানান, গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার কাজ এখনও অবশিষ্ট আছে। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে খেলাফত মজলিসের সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। রাজনীতিতে যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসঙ্গে কাজ করতে পারে। এটি নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।
নির্বাচন আন্দোলনের একটা অংশ জানিয়ে তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুক্ত ছিল তাদের সবাইকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণ করার চেষ্টা করবো। নির্বাচনের দাবি অযৌক্তিকভাবে অগ্রাহ্য হলে আন্দোলন তো হয়। এখনও তো অগ্রাহ্য হয়নি। এছাড়া সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হলে আমরা আমাদের মতামত দেবো।
আরএ