দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, জনগণ নয়, ভারতের সঙ্গে সম্পর্ক ছিল একটি দলের। যে কারণে তাদের অনুপস্থিতিতে দুই দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হচ্ছে। তাই বলতে চাই প্রভু নয়, ভারত আমাদের বন্ধু হবে।
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলার বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চাই। বিজিবির হাতে সীমান্তে কোনো মানুষ মারা যায়নি, বরং বিএসএফ নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। ছোট রাষ্ট্র বলে ছোট করে দেখার সুযোগ নাই বলেও হুঁশিয়ারি দেন তিনি।
জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর সঞ্চালনায় সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার, এম এ জলিল, আব্দুল বাছেদ ভূঁইয়া, ফারুক উদ্দিন ভূঁইয়াসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আরএ