দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর কাছে অনুরোধ জানাব সন্তান হিসেবে, মায়ের জন্য দোয়া করার জন্য।
বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাতে দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মায়ের কাছে যাওয়ার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
গত ৮ জানুয়ারি থেকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রাত ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, তিনি (জাহিদ হোসেন) বলেছেন চেয়ারপারসনের চিকিৎসার বিষয় বলার মতো কোনো সিদ্ধান্ত হলে জানাবো। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা চলেছে।
এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে এই কর্মসূচি পালিত হয়। যুক্তরাজ্য বিএনপি এ কর্মসূচি পালন করে।
অ