দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না—এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি বৈঠকে অংশ নেবে না- এমন কোনো সিদ্ধান্তের বিষয়ে আমি জানি না। বিএনপি বৈঠকে যোগ দিচ্ছে না এমন কথাও আমি বলি নাই। দলের সিদ্ধান্তের বিষয়ে জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে যাবেন আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকের অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়ে কোথাও কোনো বক্তব্য রাখেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি, দুপুর ১টার মধ্যে ঢাকায় পৌঁছাবেন।
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আজ (বৃহস্পতিবার) সর্বদলীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হবে। যা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
অ