দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, সংস্কার কখনো থেমে থাকে না। আগে সংস্কার পরে নির্বাচন অথবা পরে নির্বাচন আগে সংস্কার। এগুলো কোনো অর্থবহ কথা না। নতুন প্রজন্ম ভোট দিতে পারেনি। তারা ভোট দিতে চায়। নির্বাচনের জন্য যে অত্যাবশ্যকই সংস্কার প্রশাসন ও পুলিশ সেটাকে সংস্কার করে নির্বাচন দিতে হবে।
বুধবার (১ জানুয়ারি) সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে। ২০২৩ সালে ২৮ অক্টোবর গত স্বৈরাচারী সরকার গনতন্ত্রকে হত্যা করেছে। গত জুলাই আগস্টে আপনার যে আন্দোলন দেখেছেন সেটা হচ্ছে গত স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন। সেই আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। এতেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।
কে