দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়ার প্রবেশ গোটা জাতির জন্য অত্যন্ত আনন্দের। সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, সেই বেগম খালেদা জিয়াকে ১২ বছর সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল। আজ তাকে আনা হলো।
সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানোয় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানকে ধন্যবাদ জানান বিএনপির মহাসচিব।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজকে তিনি ম্যাডামকে (বেগম খালেদা জিয়াকে) যে সম্মান দেখিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ। তাতে আজকে গোটা জাতি আনন্দিত।
অনুষ্ঠানে তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অ