দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের রাষ্ট্রীয় কোনো দায়িত্বে থাকার অধিকার নেই। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের সহযোগীরা এখনও আছে। তাদের দ্রুত অপসারণ করতে হবে। দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে আইনজীবী সম্মেলনে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্র সংস্কারে ব্যর্থ হলে নির্বাচনের রোডম্যাপও ব্যর্থ হবে। আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন। এই সরকার কোন কোন সংস্কার করতে চায়, সেগুলোর তালিকা তৈরি করে কতদিনের মধ্যে বাস্তবায়ন হবে তার রোডম্যাপ ঘোষণা করতে হবে। এজন্য দ্রুত নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপের জন্য সংলাপ করতে হবে।
ফ্যাসিবাদ পতনের আন্দোলনের শহীদরা জাতীয় বীর উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন, তারা সবাই বীর। শহীদদের আমরা দলীয় সম্পদ বানাতে চাই না। শহীদরা সবার, জাতির। শহীদরা আমাদের শ্রেষ্ঠ সম্পদ। শহীদদের টাকা দিয়ে মাপা যাবে না। শহীদদের প্রতি ফোটা রক্তের দাম অকল্পনীয়। তবে তাদের সম্মানজনক সাহায্য করতে হবে। প্রতিটি পরিবার থেকে একজন করে সরকারি চাকরি দিতে হবে, এটা রাষ্ট্রীয় দায়িত্ব।
অ