দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও উপহাইকমিশনার প্রভন বাধের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে সাম্প্রতিক ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে এ সময়।
রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে আলোচনার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত হত্যা ইস্যুতে উদ্বেগ তুলে ধরে এসব সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে ভারতকে।
উত্তরে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানান, দুই দেশের নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত। একইসঙ্গে দুদেশের বিদ্যমান সম্পর্ক আরও সুস্থ করতেও আগ্রহী তারা।
বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক আরও কীভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়- সে বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে আমরা সেগুলো তুলে ধরেছি।
বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।
আরএ