দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক।
রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এই মন্তব্য করেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে। ছাত্র-জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে। স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখতে হবে।’ অনতিবিলম্বে নির্বাচনী ম্যাপ দিলে অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের আস্থা আরো বাড়বে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা।
কে