দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিদেশ থেকে যেসব অপচেষ্টা চলছে তা রুখে দিতে হবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা যেন নিজেদের ব্যর্থতার কারণ না হয়।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তারেক রহমান ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে সেই ব্যর্থতা পুরো দেশের ও মানুষের ব্যর্থতা। তাই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
সংস্কারের প্রসঙ্গ তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রধান সংস্কারগুলো করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। না হলে সংস্কার সম্ভব নয়। নির্বাচন কমিশন, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজন। পুরো আইনশৃঙ্খলা ব্যবস্থা দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ তাদের সরকারকে মাফিয়া সরকারে পরিণত করেছিল। প্রধান বাধা দূর হলেও গত ১৫ বছরের গড়ে ওঠা মাফিয়াদের জঞ্জাল এখনও দূর হয়নি। মাফিয়া সরকার দেশ ছেড়ে পালালেও এখনও তাদের দোসররা অপচেষ্টা অব্যাহত রেখেছে। তাদের দুর্নীতি ও লুটপাটের কারণে দেশ ১০০ বিলিয়ন ঋণে জর্জরিত। যে সন্তান আজকে দেশে জন্ম নিচ্ছে তার মাথায় দেড়লাখ টাকার ঋণ নিয়ে জন্ম নিতে হচ্ছে।
অ