দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, সাড়ে ১৫ বছর যেহেতু ধৈর্য ধরেছেন, আরও কিছুটা সময় ধৈর্য ধারণ করুন। তাদের গুছিয়ে নেওয়ার সুযোগ দিন।
সোমবার (২৬ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লব নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র অব্যাহত রয়েছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেছেন, একটা গণবিপ্লবের মধ্য দিয়ে বর্তমান উপদেষ্টা পরিষদ দায়িত্ব গ্রহণ করেছে। ষড়যন্ত্রকারীরা বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। এজন্য গোটা জাতিকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, এ ধরনের কার্যক্রম জনগণ মেনে নেবে না। এ ধরনের দুঃসাসহ আবারও দেখালে জনগণ ক্ষমা করবে না। তাই সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, তারা যেন কোনো ষড়যন্ত্রে পা না দেন। জামায়াতের আমির বলেন, রোববার প্রশাসনিক কেন্দ্র বিন্দু সচিবালয়ে আন্দোলনের নামে কিছু উচ্ছৃঙ্খল আনসার সদস্য গায়ের জোরে ঢুকে পড়েছিল। যারা জীবন দিয়ে, রক্ত ঝরিয়ে বুলেটের মুখে ফ্যাসিবাদী সরকারকে পলায়ন করতে বাধ্য করেছিল, সেই ছাত্ররা এসেছিল, তাদের কথা শোনার জন্য, শান্ত করার জন্য। কিন্তু তারা সব কিছুর সীমা ছাড়িয়ে ছাত্রদের ওপর আঘাত করে। বাধ্য হয়ে ছাত্ররা প্রতিরোধ গড়ে তুলে। এ সময় হাসনাত আবদুল্লাহসহ অনেকে আহত হয়। আমি আশা করছি, আল্লাহ তাকে দ্রুত সুস্থতার নেয়ামত দান করবেন।
জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, একটা গণবিপ্লবের মধ্য দিয়ে বর্তমান উপদেষ্টা পরিষদ দায়িত্ব গ্রহণ করেছেন। ষড়যন্ত্রকারীরা বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। এজন্য গোটা জাতিকে সজাগ থাকতে হবে।
প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বলেন, এটা দায়িত্বপূর্ণ ভাষণ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এতে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। দেশবাসীর আশা পূরণ হবে।
এফএইচ