দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি সব সেক্টরেই আছে। তবে দুর্নীতি যে-ই করুক না কেন, সরকার জিরো টলারেন্স।
বুধবার (২৬ জুন) সকালে বিদেশফেরত যাত্রীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিমানবন্দরে বিদেশফেরত যাত্রীদের সুবিধা দিতে এই বাস সার্ভিস চালু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে বিআরটিসির দুটি বাস চলবে। পরে আরও দুটি যুক্ত হবে।
ওবায়দুল কাদের বলেন, আমি মনে দুর্নীতির বিরুদ্ধে করি দুদক আছে। দুর্নীতি যেই করুক এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স। দুদকের দুর্নীতির তদন্ত করার অধিকার রয়েছে। এখানে সরকার তাদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম প্রমুখ।
আরএ