দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট উত্থাপনের পরপরই মিছিল করেছে আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে মিছিলটি শেষ হয়। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এবারের বাজেট অন্তর্ভুক্তিমূলক, গণমুখী ও শিক্ষাবান্ধব। তিনি বলেন, আমরা মনে করি, শেখ হাসিনা সরকারের এই বাজেট সম্ভাব্য সব চ্যালেঞ্জের প্রত্যেকটি সূচকে সাফল্যের পরিচয় দিয়েছে।
আওয়ামী লীগ সরকারের এ বাজেট দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এফএইচ