দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) আমন্ত্রণে দেশটি সফরে গেল ক্ষমতাসীন আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল।
শনিবার (২৫ মে) বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হয়েছে দলটি। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের এমপি তানভীর শাকিল জয়। প্রতিনিধিদলে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন লীগের নেতারা রয়েছেন।
আওয়ামী লীগের প্রতিনিধিদলটির সদস্যরা চীনের কমিউনিস্ট পার্টির আয়োজনে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা অংশ নেবেন। পাশাপাশি তারা চীনের মানুষ পার্টির নেতাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন বলে জানা গেছে।
আরএ