দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভেলিয়ান-এমপির সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় দলের সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, মানবাধিকার সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৯ মে) বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল বুধবার (৮ মে) বিকেল সোয়া ৩টায় ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে যুক্তরাজ্য হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকসহ হাইকমিশনের রাজনৈতিক বিভাগের দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ডিপি/