দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র রক্ষার আন্দোলন আরও বেগবান করে সরকারের পতন নিশ্চিত করতে হবে। আর সরকার পতন আন্দোলনের মূল কেন্দ্র হবে ঢাকা।
শনিবার (৬ এপ্রিল) বিভিন্ন সময় গুম ও নির্যাতনের শিকার হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের জন্য ইস্কাটন লেডিস ক্লাবে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির ওপর দানবীয় নির্যাতন চালাচ্ছে সরকার, এ সরকারকে আন্দোলনেই সরানো হবে। আমাদের ছেলেদের গুম, খুন ও পঙ্গু করে দিচ্ছে ক্ষমতাসীনরা। ৬০ লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ঢাকাতেই চরম আন্দোলন হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ঢাকাকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করবো, সরকার পতন আন্দোলনের মূল কেন্দ্রই হবে ঢাকা। তিনি বলেন, আন্দোলনে সময় লাগলেও হতাশ নয় বিএনপি। চলছে সাংগঠনিক কাঠামো শক্তিশালি করার কাজ। নতুন উদ্যমে রাজপথে লড়াই চলবে। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, গণতন্ত্রকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ।
কে