দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হঠাৎ করে মেট্রোরেলের ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিষয়টি সরকার জানে না।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির এখন চেয়ে চেয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছু করার নেই। রাতারাতি গণতন্ত্রের পতাকা বিকশিত হবে এটা ভাবার কোনো কারণ নেই। ২১ বছর এ দেশে গণতন্ত্রের চিহ্ন ছিল না। প্রধানমন্ত্রী নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন করেছেন।
ব্যাংক ডাকাতির বিষয়ে কাদের বলেন, কুকি চিনের বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। এ ঘটনায় পেছেন কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অচিরেই পরিস্থিতি শান্ত হবে বলে জানান তিনি।
আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।
আরএ